কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, ধরিয়ে দিলেন স্ত্রী ও মেয়ে

০৩ আগস্ট ২০২৬, ০৮:২৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ AM
গ্রেপ্তার হওয়া কলেজছাত্রী ও বাড়িওয়ালা

গ্রেপ্তার হওয়া কলেজছাত্রী ও বাড়িওয়ালা © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। পরে বাড়িওয়ালার স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর এলাকার ঘোষপাড়া বয়লার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে আলেফ (৪৫) এবং ধামইরহাট উপজেলার ধানতারা গ্রামের আতোয়ারের মেয়ে আসমাউল হোসনা (২৩)। পুলিশ জানিয়েছে, আসমাউল হোসনা নওগাঁ সদরের একটি কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন: আদালতে আসামিকে দেওয়া পাউরুটির ভেতরে মিলল ইয়াবা-গাঁজা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আলেফের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন ওই কলেজছাত্রী। রবিবার সকালে আলেফের স্ত্রী ও আগের পক্ষের মেয়ে তাদের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিসিবির বোর্ড সভায় এল যে ৭ সিদ্ধান্ত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, আরেক নে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬