গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা

১৩ জুলাই ২০২৬, ১১:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:৪৩ PM
নিহত অ্যাডভোকেট মনোয়ার হোসেন

নিহত অ্যাডভোকেট মনোয়ার হোসেন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে অ্যাডভোকেট মনোয়ার হোসেন (৩৬) নামে এক আইনজীবীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন শাহপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। এছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কসবা পৌরসভার সাবেক সহ-সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে নিজ বাড়ির একটি কক্ষে গামছা দিয়ে ফাঁস নেন মনোয়ার হোসেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মুহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬