নামাজে যাওয়ার পথে ইজিবাইক চাপায় শিক্ষক নিহত

১১ জুলাই ২০২৬, ০৭:২৮ AM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৭:২৯ AM
নিহত মো. মুসা (৫০)

নিহত মো. মুসা (৫০) © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এশার নামাজ আদায় করতে যাওয়ার পথে ইজিবাইকের চাপায় নিহত হয়েছেন এক শিক্ষক। নিহত মো. মুসা (৫০) উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসা থেকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন নিহত মুসা। কালিশুরি-বাউফল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে। দীর্ঘ ২৬ বছর তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও শিশু ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিলো। কিন্তু প্রাথমিক চিকিৎসা চলাকালে তিনি মৃত্যুবরণ করেন৷

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগ: নিহত
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬