প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাড়ির সামনে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ

১৩ জুলাই ২০২৬, ১০:৫৭ PM
প্রধানমন্ত্রীর গাড়িবহর

প্রধানমন্ত্রীর গাড়িবহর © সংগৃহীত

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে চলছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে মহাসড়কের পাশে ভিড় করা উৎসুক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বহরে তাকে বহনকারী মূল বাসটির সামনে ও পেছনে একাধিক নিরাপত্তামূলক গাড়ি ছিল। বহরের গতিশীল অবস্থায় প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির ঠিক সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

এই ঘটনাটি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা, তা গভীর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে প্রশাসন। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ‘বহরের একটি গাড়ির সামনে একটি ইটের টুকরা পড়েছে। সেটি অন্য কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—বিষয়টি আমরা সবদিক থেকে গভীরভাবে অ্যানালাইসিস (অনুসন্ধান) করছি।’

এই ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার বা কোনো গুজব ছড়ানোর কিছু নেই উল্লেখ করে তিনি জানান, পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টার কিছু আগে তিনি গৌরনদীর বাটাজোরে পৌঁছান। সেখানে দিনভর বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি আবারও সড়কপথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬