এইচএসসি পরীক্ষা: প্রধানমন্ত্রীর ফোন, কেন্দ্র বদল ও অতিরিক্ত ৩০ মিনিট

১৩ জুলাই ২০২৬, ০৭:০৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৭:২১ PM
পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার ভিডিও দেখে সংশ্লিষ্টদের ফোন প্রধানমন্ত্রীর

পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার ভিডিও দেখে সংশ্লিষ্টদের ফোন প্রধানমন্ত্রীর © টিডিসি সম্পাদিত

কোমরসমান পানি পেরিয়ে এবং নৌকায় করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও আসে। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এরপর পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় কেন্দ্র পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শফিকুল ইসলাম। 

তিনি বলেন, ‌‘কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ভিডিও দেখে ফোন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নগরীর জলাবদ্ধ এইচএসসি পরীক্ষার কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। একই দিন জলাবদ্ধতায় দেরি করে শিক্ষার্থীরা কেন্দ্রে আসায় ৩০ মিনিট সময় বাড়তি দেওয়া হয়েছে। ফলে পরীক্ষা গ্রহণে কোনও সমস্যা হয়নি।’ 

এ বিষয়ে  কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘জলাবদ্ধ কেন্দ্রে শিক্ষার্থীদের নৌকা দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করার কথা জানিয়েছি। পরে কুমিল্লার ওই পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কথা জানিয়েছি। পাশাপাশি আজকের পরীক্ষায় ৩০ মিনিট সময় বৃদ্ধি করার কথাও জানিয়েছি প্রধানমন্ত্রীকে।’

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম জহিরুল আলম বলেন, ‘অন্য পরীক্ষার সময় নিচতলার কয়েকটি কক্ষে শিক্ষার্থীদের আসন ছিল। কিন্তু আজকে জলাবদ্ধতার কারণে কোনও ভবনের নিচতলায় পরীক্ষা হয়নি। দোতলা থেকে ওপরের দিকের কক্ষগুলোয় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই কেন্দ্রে ১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। কলেজের আঙিনা আর সড়কে পানি থাকায় পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে দুর্ভোগে পড়েন। তবে পরীক্ষা গ্রহণে কোনও সমস্যা হয়নি। তাদের জন্য ৩০ মিনিট বাড়ানো হয়েছে।’ 

কয়টি কেন্দ্রে এমন তৈরি হয়েছিল জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘অন্য কোনও কেন্দ্রে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকারি মহিলা কলেজ কেন্দ্র এলাকাটি নিচু হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখেছি। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থীদের কিছুটা বাড়তি সময় দেবেন, যেন তাদের পরীক্ষার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়।’

এর আগে, সোমবার এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে মোট ১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী ছিলেন। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় কুমিল্লার মনোহরপুরের সরকারি মহিলা কলেজ কেন্দ্র। এতে চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরাসহ সাধারণ বাসিন্দারাও। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী।  

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9