ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ AM
মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষ

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। 

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে সংঘর্ষে ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামবাড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক লাদেনের সঙ্গে হাতুড়াবাড়ি গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের বিরোধে রূপ নেয়। পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দারা তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। পরে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেন। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তিন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, কয়েক দিন আগে শ্যামবাড়ি গ্রামের একটি সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের বিরোধে রূপ নেয়। এ নিয়ে গ্রাম্য সালিশ হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের ধারণা, সেই পূর্বের বিরোধই সোমবারের সংঘর্ষকে আরও উসকে দিয়েছে।

ট্যাগ: সংঘর্ষ
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9