রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

২১ জুন ২০২৬, ১০:১৪ AM
গ্রেপ্তার হওয়া নেতাকর্মী

গ্রেপ্তার হওয়া নেতাকর্মী © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের মধ্যেই রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল, ব্যানার প্রদর্শন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে।

এ বিষয়ে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা প্রতিহত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন: ‘আবার বলেন তো’— ভাইরালের নেপথ্যে কী

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; বরং এটি একটি ‘মাফিয়া দল’। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ জুনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন অথবা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। এসব কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতের আশঙ্কাও রয়েছে।

সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সারাদেশের থানাগুলোকে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি স্থাপন, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950