‘আবার বলেন তো’— ভাইরালের নেপথ্যে কী

২১ জুন ২০২৬, ০১:২০ AM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ও মিম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং এক সাংবাদিকের সংক্ষিপ্ত কথোপকথনকে ঘিরে তৈরি হওয়া ‘আবার বলেন তো’ মন্তব্যটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের মিম ও প্রতিক্রিয়া প্রকাশ করছেন। তবে ঘটনাটির পেছনে ছিল একটি প্রশ্নের ভাষাগত সংশোধন।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে।

কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে প্রথমে বলেন, ‘আওয়ামী লীগ...’

সাংবাদিকের প্রশ্নের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আবার বলেন তো।’

পরে সাংবাদিক বিষয়টি বুঝতে পেরে প্রশ্নটি নতুনভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘হ্যাঁ, এবার ঠিক আছে।’

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9