ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, স্বামী-সন্তান আহত

০২ জুন ২০২৬, ০৮:২১ AM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৮:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় প্রবেশ করে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম চায়না। সোমবার (১ জুন) রাত সাড়ে ৭টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় মনোয়ারা বেগমের স্বামী আবু চাঁন ও ছেলে মুন্নাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ঘাতক। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্থানীয় রিকশাচালক আব্দুর রশিদকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত চায়নার স্বামী আবু চাঁন তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে জানায় বাসায় হামলা হয়েছে। পরে ছেলে ও আশপাশের লোকজন এসে বাড়ির গৃহকর্তা ও তার ছোট  ছেলে মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রশিদ নামে এক রিকশাচালককে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা গৃহবধূকে অনেক খোজাঁখুজি করে না পেয়ে বাসার খাটের নিচ থেকে নিহত চায়নার মরদেহ উদ্ধার করে । চায়নার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) সজল সরকার গণমাধ্যমকে জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যায়নি। তবে ঘটনার মূল্য রহস্য উৎঘাটনের জন্য পুলিশ কাজ করছে ও আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬