কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৫

০১ জুন ২০২৬, ০৫:৩১ PM
সংঘর্ষে আহত দুজন

সংঘর্ষে আহত দুজন © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে নওহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন হাবিবুর রহমান (৬৮), তার ছেলে শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) ও মনিকা আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠাল গাছের ফল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।

আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন আমাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন আহত হন।’

আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া শাজনউল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অপর পক্ষ নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই ঘটনায় কোনো বক্তব্য প্রদান করতে রাজি হননি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেছেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি উপজেলার নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9