গলিতে পড়ে ছিল দুই মাসের শিশু, কান্না শুনে এগিয়ে এলেন স্থানীয়রা

২৮ মে ২০২৬, ০৮:১৩ AM
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদ্ধার হওয়া শিশু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদ্ধার হওয়া শিশু © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবাসিক এলাকার একটি গলি থেকে দুই মাস বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। 

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয়ের কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে তারা গলির ভেতরে গিয়ে দেখতে পান, কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শিশু পড়ে রয়েছে। পরে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত এবং কে বা কারা তাকে সেখানে রেখে গেছে, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন: ঈদের নামাজের আগে কী কোরবানি করা যায়, শরিয়তের বিধান কী

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সেবা দেওয়া হচ্ছে। পরিবারের সন্ধান না পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬