মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ গেল বৃদ্ধ বাবার

২২ মে ২০২৬, ০৫:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ছেলের ধারালো অস্ত্রের হামলায় খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খলিলুর রহমান নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮) ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন বৃদ্ধ খলিলুর রহমান। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয় এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, অভিযুক্ত মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল এবং তিনি কয়েক মাস কারাভোগও করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ‘জামিনে মুক্ত হওয়ার পর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালায় মিনার। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬