সরকারি চাকরীজীবিদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

২২ মে ২০২৬, ১২:১৮ PM
গ্রেপ্তার দুইজন

গ্রেপ্তার দুইজন © সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে আসছিল একটি প্রতারক চক্র। তারা সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখাত। এরপর পদায়নের নামে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কর্মকর্তা রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. এম আমিনুর রহমান শান্ত (৪৪) এবং ২. নিলুফা সুলতানা (৫৬)। এর মধ্যে গ্রেপ্তারকৃত নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (পার্সোনাল অফিসার) হিসেবে কর্মরত।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর এই প্রতারক চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ডিএমপি পুলিশ কমিশনারের বিশেষ নির্দেশে ডিবি পুলিশ ঘটনার ছায়া অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু আজ, শনিবার ক্লাস চলবে প্রাথমিকে

দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, একজন অজ্ঞাতনামা ব্যক্তি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে আসছিলেন। তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ফোনে ও মেসেজে জানান যে—মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাঙ্ক্ষিত বদলি এবং দ্রুত পদোন্নতি পাইয়ে দেওয়ার বিশেষ সক্ষমতা তাঁর রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, উক্ত ব্যক্তি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের আশ্বাস দিয়ে পর্দার আড়ালে অবৈধভাবে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের জন্য যোগাযোগ বজায় রাখছিলেন। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তিনি দাবি করেন যে, মন্ত্রণালয়ের অধীনে যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা কার্যক্রম করানোর ক্ষমতাও তাঁর রয়েছে।

এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় গোপন অনুসন্ধান শুরু করে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর, গত বুধবার (২০ মে) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার একটি ফ্ল্যাটে ঝটিকা অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাঁর হেফাজত থেকে প্রতারণার কাজে সরাসরি ব্যবহৃত অপরাধমূলক আলামত সংবলিত মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ড জব্দ করা হয়।

ডিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শান্ত নিজের অপরাধ ও প্রতারণার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপের মেসেজ ও কল রেকর্ড পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই চক্রের ভেতরের আরও এক গুরুত্বপূর্ণ সহযোগীর সন্ধান পান ডিবির সাইবার গোয়েন্দারা। সেই গোপন তথ্যের সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে চক্রের অন্যতম সহযোগী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানাকে (৫৬) গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয়ের পরিচয় ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও জালিয়াতির এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃত শান্ত এবং নিলুফা সুলতানার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের ভেতরে ও বাইরে জাল বিস্তার করে থাকা এই শক্তিশালী প্রতারক চক্রের সাথে আরও বেশ কয়েকজন রাঘববোয়াল জড়িত রয়েছেন। এই চক্রের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে ডিবির বিশেষ অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬