ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা, মালিককে মারধরের অভিযোগ

২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ PM
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন দোকান মালিক মো. সালাম

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন দোকান মালিক মো. সালাম © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন পৌর শহরে দোকান দখলের চেষ্টা ও দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে।

শুক্রবার (২৪ এপ্রিল) চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিক মো. সালাম।

তিনি বলেন, আমার বাবার নামে পৌর শহরের কাপড়িয়া পট্টিতে একটি দোকান রয়েছে, যা আমাদের পরিবার প্রায় ৫৫ বছর ধরে ভোগদখলে রেখেছে। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর অভিযুক্ত আলমগীর মালতিয়া প্রভাব খাটিয়ে দোকানটি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করেন এবং একপর্যায়ে দোকানটি তালাবদ্ধ করে দেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় দোকানটি নিজেদের দখলে নেন। কিন্তু চলতি বছরের ৭ এপ্রিল আলমগীর মালতিয়া দোকানটির মালিকানা দাবি করে ভাড়াটিয়ার কাছে ভাড়া দাবি করেন। ভাড়াটিয়া এতে অস্বীকৃতি জানালে তাকে অশালীন ভাষায় গালমন্দ করা হয়। আমি খবর পেয়ে সেখানে গেলে আলমগীর মালতিয়া আমাকে বেধড়ক মারধর করে। পরে আমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেই।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর মালতিয়া বলেন, আমি যড়যন্ত্রের শিকার, এগুলো আমাদের দলিলকৃত জায়গা। সরকার যদি অধিগ্রহন করে থাকে সেটা সরকার সরকারি কাজে ব্যবহার করবে। কিন্তু একটি সুযোগ সন্ধানী মহল যেসময় যে সরকার আসে সেসময় সে সরকারের সাথে মিশে এই জায়গাগুলো মিলে মিশে ভোগ করে। আমি আইনগতভাবে এর ব্যবস্থা নেবো। আমি কারো কাছে চাঁদা চাইনি।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬