অস্ত্র ঠেকিয়ে ২২০০ লিটার তেল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ AM
নিজাম উদ্দিন চৌধুরী

নিজাম উদ্দিন চৌধুরী © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচরে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। লুট হওয়া ডিজেলের বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী মেম্বারের ছেলে।

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি অভিযোগ করে বলেন, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর তাদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করা হয়। এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২শত লিটার ডিজেল সংগ্রহ করা হয়। পরে গভীর রাতে তেলগুলো আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম ও তার সহযোগীরা তা আটক করে। একপর্যায়ে পিকআপ ভ্যানের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ ডিজেল লুট করে নিয়ে যায়। পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি পাওয়া যায়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন বর্তমানে ১ লাখ টাকা দাবি করছেন। টাকা দিলে তেল ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা ও একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়া হয়।

যোগাযোগ করা হলে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী অবগত আছেন।  কিন্তু তিনি তাদের নাম প্রকাশ করছেন না।’

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন। তিনি নিজেই তেল উদ্ধার করবেন বলে আমাকে জানান। ব্যর্থ হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ২৬ আগস্ট ২০২৬
চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬