ইপিজেড থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডাংশ উদ্ধার, যুবদল নেতা বহিষ্কার

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ AM
যুবদল নেতা বহিষ্কার

যুবদল নেতা বহিষ্কার © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের বাড়ি থেকে চট্টগ্রাম ইপিজেড থেকে চুরি হওয়া একটি ট্রাকের খণ্ডাংশ ও যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম ইপিজেডের স্ট্যান্ড রিফাইনারি এলাকা থেকে স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদের মালিকানাধীন একটি ট্রাক চুরি হয়। পরে ট্রাকটির যন্ত্রাংশ খুলে ফেনী শহরতলির লালপোল এলাকার একটি গ্যারেজে বিক্রির সময় মো. ইউনুস ডালিম (৪০) নামের এক ট্রাকচালককে আটক করে পুলিশ। তিনি সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে।

পরবর্তী তার দেওয়া তথ্যানুযায়ী রোববার দিবাগত রাতে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকটির খণ্ডবিখণ্ড অংশ ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়। অভিযানকালে ওই বাড়িতে পবির ও তার পরিবারের কোন সদস্যকে পাওয়া যায়নি। 

এ ঘটনায় গাড়ির মালিক হারুনুর রশিদ বাদী হয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম ইপিজেড থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

অভিযুক্ত পবির ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমের ছোট ভাই।

এদিকে পবিরের বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে ইমাম হোসেন পবিরকে বহিস্কারাদেশ কার্যকর করেন। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পবিরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইমাম হোসেন পবিরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: যুবদল
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9