ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ AM
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষককে আটকের পর তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রলোভন ও চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে শিক্ষক লিটন সরকারের বিরুদ্ধে। ঘটনার সময় একটি ভিডিও ধারণ করা হয়েছিল, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি শিক্ষার্থীদের নজরে এলে সোমবার দুপুরে তারা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে মারধর শুরু করে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: রোজার দেশভিত্তিক সম্ভাব্য তারিখ প্রকাশ, বাংলাদেশে কবে?

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার জানান, আমি বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশকে অবহিত করি। 

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক লিটন সরকার দাবি করেছেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তি তার কাছ থেকে আগেই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এবং সোমবার পুনরায় টাকা দাবি করে না পেয়ে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে বিদ্যালয় এলাকায় উত্তেজনা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9