চাঁদপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ PM
সাকির হোসেনের মরদেহ পড়ে আছে

সাকির হোসেনের মরদেহ পড়ে আছে © টিডিসি

চাঁদপুরের কচুয়া উপজেলায় মাছের প্রজেক্টে চুরির অভিযোগে গণপিটুনিতে সাকির হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রজেক্ট মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাকির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দোহাটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে বিকাশের মাছের প্রজেক্টে পানির মোটর চুরির অভিযোগ এনে সাকির হোসেনকে প্রজেক্ট এলাকায় আটকে রাখা হয়। পরে প্রায় ৩০ থেকে ৩৫ জন উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলেই রেখে পুলিশে খবর দেযন স্থানীয় লোকজন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করে।

নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ থেকে কচুয়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬