মধ্যরাতে সংঘর্ষে জড়াল সিলেটের পাঁচ গ্রামের মানুষ, আহত ১৫

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ AM
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী © টিডিসি ফটো

মধ্যরাতে দুই কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে সিলেটের পাঁচটি গ্রামের বাসিন্দা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার ( ৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টায় সিলেট নগরীর জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট  নগরীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পার্শ্ববর্তী তেমুখী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোর তর্কে জড়ায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

তাদের তর্ক বিতর্কের ফলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করলে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় ‍উভয়পক্ষের ইটপাটকেল ছোড়াছুড়িতে প্রায় ঘণ্টাযাবত সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সংঘর্ষের খবর জানতে পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুরুতে ঘটনাটি রাজনৈতিক বলে গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের মূল কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9