বাসচাপায় নিহত ইউল্যাবের মেধাবী শিক্ষার্থী

১১ জুন ২০১৯, ০৩:৩৯ PM

© সংগৃহীত

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা গেলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম আকিব রেজা (২৩)। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার ভোরে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নৈশকোচে ভোরে ঢাকায় আসেন আকিব। ভুলে গাড়িতে তিনি তার ব্যাগ রেখে আসেন। মোহাম্মপুরের বাসা থেকে ব্যাগটি নেয়ার জন্য তিনি মোটরসাইকেল নিয়ে ব্যাগ নেয়ার জন্য বাসা থেকে বের হন। তখন গাবতলীগামী ৭ নাম্বার বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর বলেন, আকিব মোটরসাইকেল কল্যাণপুরে যাওয়ার সময় ৭ নম্বর রুটের বাস (ঢাকা-মেট্রো-জ-১১-১৫৪৫) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য আকিব কুষ্টিয়া-১ (দৌলতপুর) এর সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছোট ছেলে।

দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬