গভীর রাতে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ AM
রেললাইনের প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা

রেললাইনের প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা © টিডিসি ফোটো

ময়মনসিংহে গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকেল থেকে আন্দোলন করছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা। এর মধ্যেই গতকাল রোববার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট খুলে সরিয়ে ফেললে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

রেলস্টেশন ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের ২০ ফুট অংশ নাট খুলে সরিয়ে ফেলা হয়েছিল। এতে ট্রেনটি ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গফরগাঁওয়ের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘মনোনয়ন নিয়ে যারা আন্দোলন করছে, তারা মূলত সকাল নয়টার পর নামেন; কিন্তু ভোর রাতে কে বা কারা প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে আবার ট্রেন চলাচল চালু করা হবে।’

দলীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে এ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। এ আসন থেকে আরও পাঁচ নেতা বিএনপির মনোনয়ন চেয়ে প্রচারে ছিলেন। তাঁরা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, সদস্য মুশফিকুর রহমান, আল ফাত্তাহ ও মোফাখখারুল ইসলাম।

শনিবার মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন স্থানে সড়কে আগুন দিয়ে দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এবং রোববার দিনভর বিক্ষোভ চলে। বিভিন্ন এলাকায় সড়কে আগুন দিয়ে অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। টানা দুই দিন ধরে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুই দিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আজ কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9