'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ AM
নিহত কলেজ ছাত্র

নিহত কলেজ ছাত্র © টিডিসি ফোটো

সিরাজগঞ্জ জেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে 'ফিল্মি স্টাইলে' এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রহমান (১৮) ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউর রহমানের ছেলে।

জানা যায়, গতকাল রবিবার বিকেলে জেলা শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির অদূরে চৌরাস্তা মোড়ে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাস্পাতালে ভর্তি হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনার পর শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরিহিত ১৫-২০ জন উঠতি বয়সের উচ্ছৃঙ্খল যুবক ধারালো অস্ত্র চাপাতি ও ছুরি হাতে নিয়ে হঠাৎ করে বাজার স্টেশনগামী একটি সিএনজি অটোরিকশা থামায়। অটোরিকশার মধ্যে থাকা যাত্রী আব্দুর রহমানকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই ব্যস্ত চৌরাস্তা রক্তে ভেসে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান নিহতের বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ হাসপাতালে রয়েছে।

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9