ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তার, মোবাইল ম্যাসেজে ইনানের বার্তা

১৯ নভেম্বর ২০২৫, ১০:৪২ PM
ওয়াসিম আকরামকে আটক করে পুলিশে সোপর্দ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ওয়াসিম আকরামকে আটক করে পুলিশে সোপর্দ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা © টিডিসি

ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Voice of bsl DC পেজের এডমিনকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে নীলক্ষেত মোড় থেকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আটক করে নিউমার্কেট থানায় হস্তান্তর করেছেন।

গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতার নাম ওয়াসিম আকরাম। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজের কর্মী ও  কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ঢাকা কলেজের ২০২০-২১ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, ওয়াসিম আকরাম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য। ৫ আগষ্ট পরবর্তী আইন অমান্য করে ঝটিকা মিছিল থেকে শুরু করে রাজধানীতে নাশকতামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেছেন। 

এদিকে ওয়াসিম আকরামের  মোবাইল ফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়।  এ ছাড়াও তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের ফেসবুক পেজের Voice of BSL DC  অন্যতম এডমিন এবং “বন্ধন ডি.সি” হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই গ্রুপে নির্দেশনা দিতে দেখা যায় শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলা আসামি ঢাকা কলেজ ছাত্রলীগের প্রধান নেতা জসিমকে। 

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ মিলেছে। তাকে গ্রেফতার করা হয়েছে এবং অতিরিক্ত তদন্তের ভিত্তিতে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9