কৃষককে কুপিয়ে জখম

হাসপাতালে গিয়ে মামলা না করতে হুমকি দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১৫ নভেম্বর ২০২৫, ০৮:২১ AM
আহত কৃষক

আহত কৃষক © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে স্থানীয় এক কৃষককে কুপিয়ে আহত করা ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য হাসপাতালে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী নিজাম মোল্লা (৩৫)।

ভুক্তভোগীর অভিযোগ, এর আগে সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর আলগী গ্রামের মিন্টু, মানিক, মাইনুল গংয়ের সঙ্গে রফিজ দর্জির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় স্থানীয় কৃষক নিজাম মোল্লা মারামারি থামাতে এগিয়ে গেলে মিন্টু, মানিক, মাইনুল গং তাকে কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও কানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে গিয়ে মামলা না করার জন্য চাপ প্রয়োগ ও হুমকি দেন যুবদল নেতা নুর ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নুর ইসলাম বলেন, 'আমি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি। মারামারিতে জড়িত দুই পক্ষই বিএনপির রাজনীতি করে। তাই মামলায় না গিয়ে বিষয়টি মিউচুয়াল করার পরামর্শ দিয়েছি।' তিনি দাবি করেন, এসময় তাঁর সঙ্গে একজন এসআইও উপস্থিত ছিলেন।

বিষয়টি জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, 'মারামারির ঘটনা সম্পর্কে জেনেছি এবং তদন্ত চলছে। হুমকির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950