নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৫

১২ নভেম্বর ২০২৫, ১০:১৩ AM
ফেঞ্চুগঞ্জ থানা

ফেঞ্চুগঞ্জ থানা © সংগৃহীত ছবি

সিলেটে বড় ধরণের নাশকতা পরিকল্পার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

আটকরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা এলাকার জিল্লুর রহমানের ছেলে ও ছাত্রলীগের উপজেলার যুগ্ম-আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪), একই উপজেলার কায়স্থগ্রামের আব্দুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার (২৭), পূর্ব ফরিদপুর (নয়বাজার) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), হাটুভাঙ্গা মাদরাসা এলাকার বাসিন্দা ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী (২৮) ও পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০)।

পুলিশসুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে কচুয়াবহর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, ‘যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশে ১৩ নভেম্বর ফেঞ্চুগঞ্জ রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। সেই নাশকতা বাস্তবায়নে পরিকল্পনা করছিলেন কয়েকজন। পরে তার দেওয়া তথ্যমতে নাশকতার পরিকল্পনাকারী আরও ৪ জনকে আটক করা হয়।‘

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ফেঞ্চুগঞ্জ থানায় নাশকতা পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬