শৈলকুপায় শ্বশুরের বটির আঘাতে প্রাণগেল পুত্রবধূর

২৬ অক্টোবর ২০২৫, ১১:৫২ AM
নিহত পুত্রবধূ

নিহত পুত্রবধূ © টিডিসি ফটো

ঝিনাইদহের শশুরের বিরুদ্ধে এক পুত্রবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। গৃহবধূ লিমা খাতুন (২৭) আজ ভোরে ফজর নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠেছিলেন, দরজা খুলতেই শ্বশুর তাকে বটি দিয়ে আঘাত করেন। এতে প্রাণ যায় পুত্রবধূর। 

পরিবার সূত্রে জানা যায়, লিমা খাতুনের শ্বশুর মুকুল মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শীতের মৌসুম এলেই বেড়ে যেত তার উন্মাদ প্রবণতা। সেই কুয়াশাচ্ছন্ন ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিতে ঘর থেকে বের হওয়া পুত্রবধূর ওপর আচমকা ঝাঁপিয়ে পড়েন তিনি। হাতে থাকা ধারালো বটি দিয়ে বুকে আঘাত করেন লিমাকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন অসহায় গৃহবধূ।

তার আতঙ্কিত চিৎকারে ঘুম ভাঙে আশপাশের মানুষের। কেউ দৌড়ে এসে মাথায় পানি ঢালতে থাকেন, কেউবা দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই নিভে যায় লিমার প্রাণ। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গৃহবধূ লিমা খাতুনকে হত্যার অভিযোগে অভিযুক্ত শ্বশুর মুকুল মণ্ডলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬