নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

২১ অক্টোবর ২০২৫, ১১:৪৬ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ PM
মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস

মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের  সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০) ও তার ভাই জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডুকে (৩২) ঢাকার মিরপুর থেকে  গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২০ অক্টোবর) ভোররাতে তাদের ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চৌধুরী তাপস নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার সহোদর জানেবুল ইসলাম চৌধুরী ঠান্ডু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তারা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।

গত উপজেলা নির্বাচনে তরিকুল ইসলাম চৌধুরী তাপস উপজেলা বাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে নির্বাচন করেন। নাজিরপুর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে তাদের মেজো ভাই নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ছাত্রলীগ সভাপতি তাপস ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঢাকায় থাকতেন। দীর্ঘ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ নাই। শুনেছি কয়েক দিন আগে ছোট ভাই ঠান্ডু টাকা দিতে তার কাছে ঢাকায় যায়। সেই উপলক্ষে ছোট দুই ভাই মিরপুরের কাজীপাড়া এলাকায় তাদের এক ভাগ্নের বাসায় রাতে থাকে। সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬