কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদার ঢাকা থেকে গ্রেপ্তার

১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ AM
আটক জেলা যুবলীগ নেতা

আটক জেলা যুবলীগ নেতা © সংগৃহীত ছবি

কক্সবাজার জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ৬ মে সকালে কক্সবাজার শহরে যুবলীগের এক ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে আব্দুল মোনাফ সিকদারকে নেতৃত্ব দিতে দেখা যায়।

এছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, ‘মোনাফ সিকদার ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।‘

পুলিশ জানিয়েছে, মোনাফকে গ্রেপ্তারের পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬