নৌকা বাইচে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৬

১২ অক্টোবর ২০২৫, ১১:৩০ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩২ PM
নৌকা বাইচে দু'গ্রুপে সংঘর্ষ

নৌকা বাইচে দু'গ্রুপে সংঘর্ষ © টিডিসি ফটো

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের আলোর চরে নৌকা খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১২ অক্টোবর) বিকালে আলোরচর সংলগ্ন দুধকুমার নদীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় খেলা দেখতে আসা দর্শনার্থীরাও মারামারিতে জড়িয়ে পরে। এতে ঘোগাদহ ইউনিয়নের আলোরচর ও  যাত্রাপুর ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের ৬ আহত হয়েছে।

স্থানীয়রা জানান,  মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আলোরচর ও পার্শ্ববর্তী যাত্রাপুর ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামে বসবাসরত মৎসজীবীদের হাতে কাজ না থাকায় তারা যৌথভাবে একটি নৌকা বাইচের আয়োজন করে।

এ সময় মৎসজীবীরা তাদের মাছ ধরা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাফায়েত হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে দুর্গম এলাকা হওয়ায় পুলিশ পৌছানোর আগে সংঘর্ষ থেমে যায়। থানায় কোন পক্ষই অভিযোগ করেনি বলে জানায় সদর থানা পুলিশ।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9