কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

১০ অক্টোবর ২০২৫, ১১:২৩ PM
শেরপুর জেলা কারাগার

শেরপুর জেলা কারাগার © টিডিসি ফটো

শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সন্ধ্যায় বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম। নিহত হাজতি বাচ্চু মিয়া (৪৫) সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া তিন মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে শেরপুর জেলা কারাগারে আসেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বলেন, ‘বাচ্চু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬