ফাঁদ পেতে বক শিকারের দায়ে যুবকের কারাদণ্ড

০৯ অক্টোবর ২০২৫, ০৬:১৭ PM
কারাদণ্ডপ্রাপ্ত যুবক

কারাদণ্ডপ্রাপ্ত যুবক © টিডিসি

শেরপুর সদর উপজেলার ধলাকান্দা গ্রামে ফাঁদ পেতে দেশি প্রজাতির বক শিকারের দায়ে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবক উকিল মিয়া (১৯) ধলাকান্দা গ্রামের মৃত সাহিদুল হকের ছেলে।

শেরপুর প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জার মো. আল-আমিন জানান, উকিল মিয়া দীর্ঘদিন ধরে বাঁশ কেটে বিশেষ পদ্ধতিতে তৈরি ফাঁদ ব্যবহার করে দেশীয় বক শিকার করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার ফাঁদ ও ছয়টি মৃত বক জব্দ করেন।

পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে উকিল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরিতে আলোচনা করা হয় এবং পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সার্বিয়ায় দুর্ঘটনা থেকে গণ-আন্দোলন, ভুচিচের রাজনীতিতে বড় ধা…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষে…
  • ২৭ অক্টোবর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করছে বার কাউন্সিল
  • ২৭ অক্টোবর ২০২৬
খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই
  • ২৭ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ভোট আজ
  • ২৭ অক্টোবর ২০২৬
একজন মারা গেলে তার অধিকার রয়েছে দাফন হওয়ার, বিচার সৃষ্টিকর্…
  • ২৭ অক্টোবর ২০২৬