বিদেশে পালানোর সময় আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ PM
মুরাদ হোসেন

মুরাদ হোসেন © সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুরাদ হোসেন বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মুরাদ হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা থাকায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। তাছাড়াও তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

ওসি বলেন, মুরাদ বিদেশ পালিয়ে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬