হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ PM
নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক © টিডিসি ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এ সময় বেশ কয়েকজন আটক হন। আটককৃতরা হলেন—ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: তিন বছরে মাত্র ৩৪৫ শিক্ষার্থীর অন-ক্যাম্পাস খণ্ডকালীন চাকরির ব্যবস্থা

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছিল। পাশাপাশি নাশকতারও পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামে একজনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9