মৃত ভেবে কবরস্থানে নেওয়া নবজাতক জীবিত, চাঞ্চল্য চাঁদপুরে

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ PM
মৃত বলে শিশুকে কবরস্থানে রেখে আসে

মৃত বলে শিশুকে কবরস্থানে রেখে আসে © টিডিসি ফটো

চাঁদপুরে মৃত বলে জীবিত শিশুকে চাঁদপুর পৌর কবরস্থানে দিয়ে গেল দাফনের জন্য। আজ(১৪ সেপ্টেম্বর) দুপুরে কবরস্থানের দায়িত্বে থাকা শাহজাহান মিয়াজীর নিকট এক অজ্ঞাত ব্যক্তি দিয়ে যায় । পরে দেখা যায় বাচ্চাটি জীবিত রয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কবরস্থানের দায়িত্বে থাকা শাহাজাহান মিয়াজী বলেন, নামাজ শেষে তার রুমের সামনে একজন পুরুষ ৩৫ বছর বয়স, গায়ের রং কালো একটি থেকে শার্ট পরা একজন পুরুষ বাচ্চাটিকে মৃত বলে দাফনের জন্য তার নিকট দিয়ে যায়। 

পরে তারা বাচ্চাটিকে দাফনের জন্য কবরস্থানের ভিতরে নিয়ে গেলে দেখা যায় যে, সদ্য জন্ম নেয়া শিশুটি জীবিত রয়েছেন। পরে চাঁদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনের কথামতো শিশুটিকে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এন‌আইসিইউতে  চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন: ডাকসু-জাকসুতে ভরাডুবির পর পুনর্গঠিত হচ্ছে বাগছাস

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরামর্শে নবজাতককে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এন‌আইসিইউতে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬