সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ AM
গোপালগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রোববার সকালে ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন, কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেননি এবং ফোনও বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: ডাকসুর পর জাকসুতেও ছাত্রশিবিরের ভূমিধস জয়

স্থানীয়রা আজ সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‌প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ওবায়দুরের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬