পাথরলুট কাণ্ডে বিএনপির পদ হারানো নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ AM
বিএনপি নেতা সাহাব উদ্দিন

বিএনপি নেতা সাহাব উদ্দিন © টিডিসি ফটো

সিলেটে পাথর লুট কান্ডে বিএনপির পদ হারানো সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি ছিলেন।

তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

জানা যায়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপি'র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়।  তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।  পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি জায়গা দখল, সাদাপাথর লুট ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ ছিল।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950