মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM

ফেনীর পরশুরাম উপজেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) পরশুরাম স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকাল থেকে পরশুরাম স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। 

এদিকে মঞ্চের সামনে থাকা চেয়ারে বসাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেনসহ দুপক্ষের অন্তত ১২ জন আহত হন। 

তাদের মধ্যে মো. ইসমাইল ও মো. তাজুল ইসলামকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
 
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিক মানিক বলেন, ‘তাদের হামলায় আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ও তার ছেলে গুরুতর আহত হয়ে ফেনীতে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু দেখছেন। জড়িতদের বিরুদ্ধে তিনিই আশাকরি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, ‘মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে দলীয় কোনো গ্রুপিং নেই।’ 

এ বিষয়ে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, ‘পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। আহতরা লিখিত অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081