তরকারির স্বাদ না হওয়ায় স্ত্রীকে গালাগাল স্বামীর, অতঃপর...

২৭ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:৪০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রান্না করা তরকারির স্বাদ না হওয়ায় স্ত্রী ঝর্ণা খাতুনকে গালাগাল ও মারধর করেন স্বামী মো. আকাশ হোসেন। মার সহ্য করতে না পেরে বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয় এবং আবারও মারধর করা হয়। পরে ওই স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। 

আজ বুধবার (২৭ আগস্ট) নওগাঁর বদলগাছীর জগদীশপুর গ্রামে স্বামীর নির্যাতনের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী মো. আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায়  স্ত্রীকে গালাগাল এবং মারধর করেন। মার সহ্য করতে না পেরে ঝর্ণা আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন। স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন। এদিন সকাল ৬টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগান। এ সময় তাকে উদ্ধার করে জয়পুরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঝর্ণার স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পৌনে ৯ টার দিকে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। এরপর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করার সাহস পেত না।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।’

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬