কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

২৩ আগস্ট ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:০০ PM
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা © টিডিসি

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরা ও বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার একাধিক টিম শহরের ধর্মসাগর পাড়, পুলিশ লাইনস গেট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এলাকায় একযোগে অভিযান চালায়। এতে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইফতি (১৮), সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), সাইমন (১৫), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পুলিশের একাধিক দল নগরীতে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9