শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে মারধর জনতার, পুলিশে সোপর্দ

২২ আগস্ট ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
অভিযুক্ত কফিল উদ্দিন

অভিযুক্ত কফিল উদ্দিন © টিডিসি

গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনমজুরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন

অভিযুক্ত কফিল উদ্দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাতভাই গ্রামের মৃত মগা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মাটিকাটা এলাকায় রাস্তার পাশের বনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় কফিল উদ্দিন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কফিল উদ্দিনকে হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আলমগীর হোসেন বলেন, ‘শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950