কক্সবাজারে মার্কিন নাগরিককে যৌন হয়রানি, তরুণের ৭ বছরের কারাদণ্ড

১৯ আগস্ট ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৪৯ AM
মার্কিন নাগরিককে যৌন হয়রানির দায়ে সাত বছরের কারাদণ্ড

মার্কিন নাগরিককে যৌন হয়রানির দায়ে সাত বছরের কারাদণ্ড © সংগৃহীত

কক্সবাজারে এক মার্কিন নাগরিককে যৌন হয়রানির ঘটনায় তারিকুল ইসলাম (২২) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজারের বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১০ মার্চ ২০২৫ কক্সবাজার পৌরসভাধীন হিলটপ সার্কিট হাউজ সড়কে ওই মার্কিন নাগরিক যৌন হয়রানির শিকার হন। ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়।

আরও পড়ুন: প্রিয় বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, উপদেষ্টা ফারুকীর পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায়

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফরের কয়েক দিন আগে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ে যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950