আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, তরুণীসহ গ্রেপ্তার ১৩

১৭ আগস্ট ২০২৫, ০৯:২০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
গ্রেপ্তারকৃতরা

গ্রেপ্তারকৃতরা © সংগৃহীত

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাসন থানার পুলিশ দক্ষিণ বাংলা নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। এসময় পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান ওসি।

 

 

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬