ফেসবুক পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২৫

১৬ আগস্ট ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
দুই পক্ষের সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই পক্ষের সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্টকে কেন্দ্র করে কয়েকদিন আগে দানা মিয়া নামের একজন, আরজু মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে মারধর করেন। 

এর জেরে শনিবার সকালে অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‌‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬