নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৩ এপ্রিল ২০১৯, ০৯:৫৩ PM
শিক্ষার্থীদের মানববন্ধন।

শিক্ষার্থীদের মানববন্ধন। © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে চৌমুহনী সরকারি এস এ কলেজেরে শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রতিবাদকারীরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনা ঘটার পর বিচার না হওয়া বা বিচারে দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন বক্তারা।

প্রসঙ্গত, সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬