গাজীপুরে এনসিপির পদযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তা

২৯ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:১৪ PM
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান © টিডিসি ফটো

গাজীপুরের রাজবাড়ী এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি ও নজরদারি চালাতে দেখা গেছে। 

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। রাজবাড়ী এলাকা থেকে পদযাত্রা শুরুর আগে মোড়ে মোড়ে পুলিশ ও আনসার সদস্যদের তৎপরতা চোখে পড়েছে।

পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী ও সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদের।

আয়োজকরা জানান, বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে রাজবাড়ী এলাকা থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬