স্কুলছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

২৬ জুলাই ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০২:১৫ PM
গ্রেপ্তারকৃত সমীর দাস, অভি রহমান ও শুভ ইসলাম

গ্রেপ্তারকৃত সমীর দাস, অভি রহমান ও শুভ ইসলাম © টিডিসি

সাভারের আশুলিয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে রাতভর সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে তাঁদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠান পুলিশ। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ইয়ারপুর থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমীর দাস (২৫), ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার গিয়াস উদ্দিন ওরফে ইমরান মোল্লার ছেলে অভি রহমান (১৬), ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার মো. মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।

পুলিশ জানায়, আশুলিয়া ইয়ারপুর এলাকায় শাহীন সাউন্ড সিস্টেমের কর্মচারী শুভর সাথে ৮ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভি কৌশলে তার দোকানে ডেকে নিয়ে যায়। এসময় অভি ও সমির পালাক্রমে রাতভর ধর্ষণ করেন। এসময় তাদের সহায়তা করেন তাদের বন্ধু শুভ। ভোর রাতে ভিকটিমকে ছেড়ে দিলে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, রাতে পুলিশকে অবগত করেন ভুক্তভোগীরা। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬