বিমানটি স্কুল ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়

২১ জুলাই ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:৩২ AM
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে © সংগৃহীত

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে। আইএসপিআর জানিয়েছে, এটি রুটিন প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় পড়ে।

সরেজমিনে দেখা গেছে, পশ্চিমমুখী দোতলা ভবনটির মাঝখানে মূল ফটক ও উপরের তলায় ওঠার সিঁড়ি রয়েছে। বিমানটি সরাসরি মূল ফটকে আঘাত করে ভবনের নিচতলায় ঢুকে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের মূল ফটকের পাশে স্টাফদের কক্ষ রয়েছে। সাধারণত এখানে কলেজের কর্মীরা অবস্থান করে থাকেন। দুর্ঘটনার সময় সেখানেই কর্মচারীরা অবস্থান করছিলেন। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, রেড ক্রিসেন্ট, উত্তরার বিভিন্ন থানার পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এদের মধ্যে ৪৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিমানটির ধ্বংসস্তূপ এবং ভবনের ভেতরে আটকে পড়া অংশ উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬