সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৮ গরু জব্দ

২০ জুলাই ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০১:৩১ AM
হালুয়াঘাট সমীন্তে ভারতীয় ৮ গরু জব্দ

হালুয়াঘাট সমীন্তে ভারতীয় ৮ গরু জব্দ © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৮ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২০ জুলাই) দুপুরে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বর্ডার গার্ড (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‌‘রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। হালুয়াঘাট সীমান্তের আচকিপাড়া এলাকা দিয়ে প্রবেশের সময় বিজিবির টহল দলের নজরে আসে। 

এসময় পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌঁড়ে পালিয়ে যায় তারা। জব্দ করা হয় ভারতীয় ৮ গরু। এগুলোর বাজারমূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬