৯ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫ জুলাই ২০২৫, ১১:৪৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
মো. আল আমিনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ

মো. আল আমিনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ © সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় ৯ বছরের পথশিশু ধর্ষণের ঘটনায় মো. আল আমিন (২১) নামের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। 

এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার পর বনানী থানা পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

 

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950