পেট্রোবাংলার নাম ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক থাকার আহ্বান

১৩ জুলাই ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০২:৪৬ PM
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন © সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) তাদের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র ইস্যুর বিষয়ে সতর্ক করেছে সাধারণ জনগণকে। অসাধু চক্রটি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অসাধু চক্র পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা এবং ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টা করছে। বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রোবাংলার সব নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোর কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

এতে আরও বলা হয়, প্রতারক চক্রের এসব ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক করা হলো। নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬